বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রত্যেক নাগরিককে ৭৮ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা জাপানের

মো: ইদ্রিস আলী।।

নভেল করোনাভাইরাসের আর্থিক ক্ষতি মোকাবিলায় দেশের প্রত্যেক নাগরিককে বাংলাদেশি মুদ্রায় ৭৮ হাজার  টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সংসদে এই প্রস্তাব পাস হলে টাকা বিতরণ করা হবে।

পৃথিবীর তৃতীয় শক্তিশালী অর্থনীতির দেশ জাপান শুরুতে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রায় আড়াই লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পরে সাধারণ মানুষের সমালোচনার মুখে এই সিদ্ধান্ত পরিবর্তন করে প্রত্যেক নাগরিককে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত হয়েছে।

করোনাভাইরাসের কারণে জাপানের টোকিওসহ মোট সাতটি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে ৯ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি ২০০ জনের মৃত্যু হয়েছে।

অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ব্যাংক অব জাপান চলতি অর্থ বছরের জন্য বড় একটি প্রজেক্ট হাতে নিচ্ছে। এই মাসের শেষ দিকে সেটি চালু হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

প্রত্যেক নাগরিককে ৭৮ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা জাপানের

প্রকাশের সময় : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০