রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি জমিতে বাড়ি পাচ্ছেন সেই ভিক্ষুক

শেরপুর প্রতিনিধি : করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় ১০ হাজার টাকা দান করা শেরপুরের সেই ভিক্ষুক বৃদ্ধ নজিমুদ্দিনকে বাড়ি দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে। জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ জানান, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে নাজিমউদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেয়ার নির্দেশ এসেছে।

ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে নজিমুদ্দিন (৮০) ভিক্ষা করে সংসার চালান। বসতঘর মেরামত করার জন্য দুই বছর ধরে জমিয়েছিলেন ভিক্ষার ১০ হাজার টাকা।

ওই টাকা তিনি কোভিড-১৯ মহামারীতে ঘরবন্দি কর্মহীন মানুষের জন্য দান করেন। টাকাটা তিনি ইউএনও রুবেল মাহমুদের কাছে ত্রাণ তহবিলের জন্য দেন।

ইউএনও বলেন, নাজিম উদ্দিনের টাকা দেয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে নাজিমউদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেয়ার নির্দেশ আসে।  নাজিম উদ্দিনকে খাসজমি বন্দোবস্তসহ বাড়ি করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ইউএনও।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি জমিতে বাড়ি পাচ্ছেন সেই ভিক্ষুক

প্রকাশের সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০