
মো: ইদ্রিস আলী।।
করোনাভাইরাসের কারণে আরোপিত কোয়ারেন্টাইন ভাঙায় গ্রিসের লেসবস দ্বীপে দুই অভিবাসীকে গুলি করা আহত করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে ঘটনাটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ক্যাম্প কর্মকর্তারা।
আহত আশ্রয়প্রার্থী দুজনের একজন ইরানের, অন্যজন আফগান। লেসবস দ্বীপের মরিয়া ক্যাম্প সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এই দুই অভিবাসন প্রত্যাশী বুধবার ছররা গুলিতে আহত হন। স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাদের অবস্থা খুব জটিল নয়।আহতরা পুলিশকে জানান, করোনাভাইরাসে প্রতিরোধে লকডাউনে থাকা ক্যাম্প থেকে বের হতে চাইলে গুলিবিদ্ধ হন তারা।
চলতি সপ্তাহে দুটি ক্যাম্পে ও গ্রিসের মূল ভূ-খন্ডে অভিবাসী হোটেলে ১৫০ জনের শরীরে করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগ ধরা পড়েছে। তবে লেসবসের ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত কারও শরীরে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। অবশ্য, সেখানে ব্যাপক হারে করোনাভাইরাস পরীক্ষার তেমন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, গ্রিসে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। মৃত্যু ১২১ জনের।
নিজস্ব সংবাদদাতা 






















