মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাজ্জাদুল ইসলাম সৌরভ :/-

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ আশরাফুল আলম খোকনের পিতা মো. আনোয়ার হোসেনের (৭৯) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। শোক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আনোয়ার হোসেন (৭৯) বার্ধক্যজনিত জটিলতায় সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে মারা যান। তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ বাজারে বাদ আসর আনোয়ার হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, আনোয়ার হোসেনের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

আনোয়ার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশের সময় : ০৪:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০