রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমদানি-রপ্তানি শুরু হলো ভোমরা স্থলবন্দর দিয়ে

সাতক্ষীরা প্রতিনিধি : দীর্ঘ দুই মাস আট দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার ফের শুরু হলো বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি কার্যক্রম।
মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে ভারত ও বাংলাদেশ কার্যত লকডাউন থাকায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোশিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, গত ২৪ মার্চ থেকে বৈশ্বিক মহামারি করোনার কারণে দুই দেশে লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণায় ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
১ জুন ভোমরা বন্দর এলাকায় সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সিঅ্যান্ডএফ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে স্বাস্থ্যবিধি মেনে ২ জুন সকাল আটটা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করার সিদ্বান্ত নেওয়া হয়।
আমদানি-রপ্তানি শুরু হওয়ায় ভোমরা বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। স্বস্তি ফিরেছে কর্মহীন শ্রমিক কর্মচারীসহ ব্যবসায়ীদের মধ্যে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চী‌না রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমদানি-রপ্তানি শুরু হলো ভোমরা স্থলবন্দর দিয়ে

প্রকাশের সময় : ০৩:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০