সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা

নুরুজ্জামান লিটন :/=

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে যাত্রী সংকট দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তিন রুটে মঙ্গলবারের (২ জুন) সব ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুন) এক ক্ষুদে বার্তায় বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই করোনার কারণে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ২টি, সিলেটে ২টি ও সৈয়দপুরে ৩টি দিনে করে ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।

তবে সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনে বিমান কর্তৃপক্ষ জানায়, বুধবার (৩ জুন) অভ্যন্তরীণ তিন গন্তব্যে চারটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এই বিষয়ে তাহেরা খন্দকার জানান, আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে ২টি, সিলেট রুটে ১টি এবং চট্টগ্রাম রুটে ১টি ফ্লাইট পরিচালনা করা হবে।

এদিকে এই করোনাকালীন সময়ে বিমানের যাত্রী সংকট কাটাতে ভাড়া কমানোর বিষয়েও চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হলেও দীর্ঘদিন পর সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কিন্তু যাত্রী সংকটের কারণে তা আজ স্থগিত।

এদিকে বাতিল হওয়া বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটের সর্বনিম্ন ওয়ানওয়ে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ৩৩০০ টাকা, চট্টগ্রামে ৩১০০, সিলেটে ৩১০০ টাকা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

ফের বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা

প্রকাশের সময় : ০৩:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০