সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন হবে ভিডিও কনফারেন্সে

মামুন বাবু:/=

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করবেন। তার পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন হবে। কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

আজ শুক্রবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার বেলা তিনটায় ২০২০-২১ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন হবে। তবে এবারের আয়োজনের প্রেক্ষাপট ও পদ্ধতিতে ভিন্নতা রয়েছে।

নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দুরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। আর সে লক্ষ্যেই চিরাচরিত পদ্ধতির পরিবর্তন করে এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এ সংবাদ সম্মেলনটি জুমের মাধ্যমে করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন হবে ভিডিও কনফারেন্সে

প্রকাশের সময় : ০৭:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০