বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

তানজীর মহসিন অংকন:/=

বিএনপি এখনো স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে  তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, বিএনপি এখনো স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা করে। দলটিতে এখনো অনেক স্বাধীনতা বিরোধী আছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার এতো বছর পরেও এখনো আমাদের স্বাধীনতার পক্ষ-বিপক্ষের শক্তিদের নিয়ে কথা বলতে হয়। স্বাধীনতার অনেক বছর পর এটা অত্যন্ত দুঃখজনক বিষয়।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু প্রকৃতপক্ষে জাতির স্বাধীনতার লক্ষ্যে ছয় দফা ঘোষণা করেছিলেন। পাকিস্তান সৃষ্টির পর থেকেই বঙ্গবন্ধু ভেবেছিলেন, আসলে পাকিস্তানিদের মধ্যে থেকে বাঙালির অধিকার আদায় করা সম্ভব নয়। বাঙালিরা সবসময় পাকিস্তানিদের কাছে নির্যাতিত হতো। এজন্য তিনি বহু আগে থেকেই স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। বঙ্গবন্ধু এজন্য অনেক আন্দোলন-সংগ্রামের  ধারাবাহিকতায় ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেছিলেন।’

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

বিএনপি স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:১০:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০