মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় দুর্দিনে শ্রমিক ছাঁটাই করা উচিত নয়: ওবায়দুল কাদের

রোকনুজ্জামান রিপন:/=

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছেন, তাই আজ দেশের এ দুর্দিনে তাদের ছাঁটাই করা উচিত নয়।সোমবার তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় বিজিএমইএ-সহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহবান জানান তিনি।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক আরো বলেন, ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মরার ওপর খাড়ার ঘা’র মতো অবস্থা হবে।শুধু ব্যবসা নয়, অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মী হয়ে ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।

তিনি বলেন, ভাড়া নিয়ে কোনো অনিয়ম হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। ইনশাল্লাহ এ সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংকটের মেঘ অচিরেই কেটে যাবে।

সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, করোনা এবং অন্যান্য রোগীদের সেবায় মানবিক হোন। এরইমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরণ ও সহানুভূতিশীল হতে হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

করোনায় দুর্দিনে শ্রমিক ছাঁটাই করা উচিত নয়: ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০৬:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০