
নুরুজ্জামান লিটন:/=
দেশকে যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে নেয়া হয়েছে। যখন আমরা এগিয়ে যাচ্ছি তখন করোনা ভাইরাস এসে সকলের জীবনযাত্রা থামিয়ে দিয়েছে। এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী।
তিনি বলেন, আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলতে পারি তাহলে আমরা মুক্তি পাবো।আবার বাংলাদেশ এগিয়ে যাবে।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো ।
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। এছাড়াও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই মুজিববর্ষের থিম সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বঙ্গবন্ধুর ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
নিজস্ব সংবাদদাতা 






































