মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণপরিবহনে বেশি ভাড়া আদায়কারীরা গণদুশমন : ওবায়দুল কাদের

নুরুজ্জামান লিটন:/=

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীরা ‘গণদুশমন’ হিসেবে জনগণের কাছে চিহ্নিত হবেন।যারা অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার সময় সরকারের কাছে প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও চট্টগ্রামসহ কিছু কিছু জায়গায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে গণদুশমন হিসেবে জনগণের কাছে চিহ্নিত হবেন। প্রতিশ্রুতি ভঙ্গ করে ভাড়া চাপাচ্ছে। যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই কর্মসূচি, তা হচ্ছে অভিন্ন শত্রু করোনা মোকাবিলা করা। নিউজিল্যান্ড ও ভিয়েতনাম পারলে আমরা কেন পারবো না?  সবার সম্মিলিত চেষ্টায় আমরাও পারবো এবং সফল হবো ইনশাআল্লাহ।

ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে, এসব গুজব ভাইরাসের চেয়েও ভয়ংকর। সংকটের সুদক্ষ ও সফল নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই। সরকারের সামনে এখন দু’টি চ্যালেঞ্জ-একটি করোনা সংক্রমণরোধ ও আক্রান্তদের চিকিৎসা অপরদিকে করোনাজনিত অসহায়, দরিদ্র মানুষের সুরক্ষা করা। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও চ্যালেঞ্জ উন্নয়নে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছেন, এতে জনগণের আস্থাও রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

গণপরিবহনে বেশি ভাড়া আদায়কারীরা গণদুশমন : ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০৫:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০