মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ও আম্পান পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা

রোকনুজ্জামান রিপন:/=

সবুজ ফসলে ভরবে দেশ, করোনা মুক্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতির কারণে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

প্রাণঘাতী করোনার ভয়াল থাবায় ভবিষ্যত খাদ্য সংকটের মারাত্মক প্রভাব পড়তে পারে এমন সতর্কতায় কোনো জমি যেন অনাবাদি না থাকে সেই লক্ষ্যে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় অসহায় এবং দুস্থ কৃষকদের মধ্যে উন্নত জাতের ফল/শস্য/সবজি বীজ বিনামূল্যে বিতরণ করছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। অনেক সময় নিজেদের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ কৃষিজ উৎপাদন অব্যাহত রাখতে গ্রামীণ গৃহবধূদেরও বাড়ির উঠানে, জমির আইলে, রাস্তার পাশে বা পুকুরপাড়ে সাধ্যমত সবজি চাষ করতে বাড়ী বাড়ী গিয়ে উৎসাহী করছেন সেনা সদস্যরা।

এছাড়াও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, গণপরিবহণ চলাচল নিয়ন্ত্রণ, জনসচেতনতামূলক প্রচারণা, সামাজিক দুরুত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, অভাব, ক্ষুধা বা হতাশা কাটিয়ে কৃষকদের নতুনভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করতেই তৃণমূলে এসব কর্মপরিকল্পনার সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

করোনা ও আম্পান পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা

প্রকাশের সময় : ০১:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০