
রোকনুজ্জামান রিপন:/= যশোর-৪ (বাঘারপাড়া- অভয়নগর) আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর -১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। বিবৃতিতে তিনি বলেন আশা করি আপনি করোনাভাইরাস জয় করে শিগগির আমাদের মাঝে ফিরে আসবেন। আবারো জনগণের সেবায় ব্যস্ত থাকবেন।
এদিকে, তার সুস্থতা কামনা করেছেন যশোর সদরের ১৪ নম্বর নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফা।
নিজস্ব সংবাদদাতা 







































