
ইকবাল হোসেন:/=
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রা শহরে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এ অভিনেতাকে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময়টায় একাই বাসায় অবস্থান করছিলেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। কেন, কোন পরিস্থিতিতে পরে এমন আত্মহননের পথ বেছে নিলেন এই অভিনেতা তা এখনো জানা যায়নি।
কয়েকদিন আগেই সুশান্তের প্রাক্তন সহকারী দিশা সালিয়ান ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। যার মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন সুশান্ত নিজেই।
টেলিভিশনে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে অভিনয় ক্যারিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত। পর ‘কাই পো চের’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।এরপর একে একে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’সহ একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সুশান্ত।
নিজস্ব সংবাদদাতা 







































