সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, প্রায় অর্ধেকই সুস্থ

রোকনুজ্জামান রিপন:/=

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আজ (বৃহস্পতিবার) করোনার প্রকোপ শুরু হওয়ার ১০২তম দিনে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে বলে খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে সর্বমোট আক্রান্ত হলেন এক লাখ দুই হাজার ২৯২ জন। তবে এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৪০ হাজার ১৬৪ জন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে সর্বমোট মারা গেলেন এক হাজার ৩৪৩ জন। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে তিন হাজার ৮০৩ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ দুই হাজার ২৯২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৭৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪০ হাজার ১৬৪ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। এর পর করোনা সংক্রমন প্রতিরোধে মার্চের শেষ দিকেই দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করে সব কিছু বন্ধ করে দেয় সরকার। যা চলে টানা দুই মাস। ৩১ মে সাধারণ ছুটি শেষ হওয়ার কিছু দিন আগে ঈদ সামনে রেখে বিধিনিষেধ শিথিল করে বিপণিবিতান ও দোকানপাট খুলতে শুরু করার পর বাড়তে থাকে সংক্রমণ।

এর পর ১ জুন থেকে অফিসের পাশাপাশি গণপরিবহনও চালু হওয়ার পর প্রায় প্রতিদিনই করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত ও এতে মৃত্যুর রেকর্ড হচ্ছে বাংলাদেশে। এই কয়েক দিনে মৃত্যুও বেড়েছে কয়েক গুণ। বুধবার প্রথমবারের মতো করোনা সংক্রমনের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।

দেশে প্রথম রোগী শনাক্তের ২৮দিন পর ৬ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়ায়। ১৪ এপ্রিল এক হাজার ছাড়ায় শনাক্ত রোগী। এরপর ৪ মে ১০ হাজার, ১৫ মে ২০ হাজার এবং ২ জুন পঞ্চাশ হাজার ছাড়িয়েছিল শনাক্ত রোগীর সংখ্যা। পরের ১৬ দিনেই শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়াল।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, প্রায় অর্ধেকই সুস্থ

প্রকাশের সময় : ০৪:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০