
তানজীর মহসিন অংকন:/=
অতীতের যে কোনো সময়ের চেয়ে বিশ্বে এখন শরণার্থীর সংখ্যা বেশি। ২০১৯ সালের শেষে বিশ্বে শরণার্থীর মোট সংখ্যা ৭ কোটি ৯৫ লাখ। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশই এখন উদ্বাস্তু।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রকাশিত বৈশ্বিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ইউএনএইচসিআর বলছে, ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বে শরণার্থী ছিল ৭ কোটি ৮ লাখ আর ২০১৯ সালের ডিসেম্বরে এসে সেটা বেড়ে দাড়িয়েছে ৭ কোটি ৯৫ লাখ। সেই হিসাবে এক বছরে শরণার্থী বেড়েছে ৮৭ লাখ।
ইউএনএইচসিআরের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে বলা হয়েছে, ইতিহাসে এর আগে এত মানুষ কখনও গৃহহারা হয়নি। শরণার্থী সংকটের বর্তমান চিত্রে বোঝা যাচ্ছে তাদের দুর্দশার দ্রুত সমাপ্তির আশাও ক্ষীন।
নিজস্ব সংবাদদাতা 




































