
নুরুজ্জামান লিটন:/=
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, কোন অন্যায়কারিকে ছাড় দেয়া হবে না। দেশের এ পরিস্থিতিতে আইন-শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে সকলকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।তাহলে মানুষের আইনের প্রতি শ্রদ্ধাশীল আরো বাড়বে। যারা দলের মধ্যে থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।তিনি আজ শনিবার উপজেলা পরিষদের হলরুমে মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সাবেক চেয়ারম্যান জিএম মজিদ, বণিক সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন প্রমূখ। সভায় উপস্থিত সদস্যরা গত ৪ এপ্রিল পুলিশর হাতে আটক চাল কোন প্রকল্পেরসহ সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি বিষয়ের উপর আলোচনা হয়।
নিজস্ব সংবাদদাতা 









































