
আলহাজ্ব আব্দুল লতিফ:/=
সাংবাদিক আবেদ খান এবং তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। আবেদ খান জানান, তিনি ছাড়াও তার স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও ছেলের বউ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
আবেদ খান জানান, কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে।
৭৫ বছর বয়সী আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি। দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আবেদ খান। ভোরের কাগজ, সমকাল, কালের কণ্ঠেরও সম্পাদক ছিলেন তিনি। তার স্ত্রী সানজিদা আক্তার, ছেলে ও ছেলের বউ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
নিজস্ব সংবাদদাতা 









































