সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত থাকা সব সরকারি চাকরির পরীক্ষা নভেম্বরে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মামুন বাবু:/=

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, স্থগিত থাকা সব সরকারি চাকরির পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনকে এ কথা জানান তিনি। এমনকি নভেম্বরে সরকারি চাকরি পরীক্ষা শেষ করার কথাও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এছাড়া বয়সের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার কথাও জানান প্রতিমন্ত্রী।

দেশে গত ৮ মার্চ প্রথম মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমন রোধে মার্চ, এপ্রিল, মে ও জুন এই চার মাসে সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কারণে আটকে গেছে তিনটি বিসিএস ও নন ক্যাডার চাকরির পরীক্ষাসহ পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির ১৩টি পরীক্ষা। এছাড়া পিছিয়ে গেছে খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষা, ব্যান্সডকের লিখিত পরীক্ষা। তুলা উন্নয়ন বোর্ডের পরীক্ষা।

এমনকি সড়ক ও জনপথ অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ অনেকগুলো সরকারি চাকরি পরীক্ষা প্রক্রিয়া আপাতত থেমে আছে।

তবে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি’র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছেন, ৩৮তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান চালু না হলে কোনো নিয়োগ পরীক্ষা নেয়া যাবে না।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

স্থগিত থাকা সব সরকারি চাকরির পরীক্ষা নভেম্বরে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০