মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক মাশরাফী সুস্থতার দিকে

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:/=
মাশরাফীর জ্বর কমতে শুরু করেছে। শরীরের ব্যথাও কম। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহর পরামর্শ মেনে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন মাশরাফী। চেক আপে খারাপ কিছু আসেনি।

মাশরাফী করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সরগরম টাইগার ক্রিকেট অঙ্গন। কিংবদন্তি অধিনায়কের অবস্থা জানতে ব্যস্ত সংবাদকর্মী, সমর্থকেরা। শারীরিক অবস্থা খারাপ হয়েছে, ভর্তির জন্য হাসপাতালে খোঁজা হচ্ছে, এমন খবরে বিভ্রান্ত হয়েছেন ম্যাশ নিজে। ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. এবিএম আব্দুল্লাহ-র পরামর্শে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন মাশরাফী।

মাশরাফীর দেখভাল করছেন স্ত্রী সুমনা হক সুমি। বাবা-মায়ের কাছ থেকে আলাদা রাখা হয়েছে ছেলে ও মেয়েকে। কোনো খবরে বিভ্রান্ত না হতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন মাশরাফীর ছোট ভাই।

শনিবার করোনায় আক্রান্ত হন মাশরাফী। একই দিনে আরেক টাইগার অপুরও পজেটিভের খবর আসে।

এদিকে, মাশরাফীর পর কভিড নাইন্টিন টেস্টে পজিটিভ হয়েছেন তার ছোট ভাই মোরসালিন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক মাশরাফী সুস্থতার দিকে

প্রকাশের সময় : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০