রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ২৪ ঘন্টায় আরও ৩৯ জনের মৃত্যু

ঢাকা ব্যুরো:/=
করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬২১ জনে পৌঁছেছে।

একই সময়ে সারাদেশে এই ভাইরাস সনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৪৬ জনের শরীরে। এ নিয়ে মোট সনাক্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৫৮৬ জনের। এবং পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ জনের। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনের।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮২৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ৭ জন ও পুরুষ ৩২ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ৪ জন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সিরাজগঞ্জে ভোট গণনা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

করোনায় ২৪ ঘন্টায় আরও ৩৯ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০