বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই আরেক আতঙ্ক পঙ্গপাল

মামুন বাবু:/=

ব্রাজিলে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই আরেক আতঙ্ক পঙ্গপাল। পঙ্গপাল এবার আর্জেন্টিনা থেকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের দুইটি রাজ্যে আক্রমণ করতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্য কর্তৃক্ষ।

ইতোমধ্যে ব্রাজিলে ফসলখেকো পঙ্গপালের আক্রমণ ঠেকাতে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সম্প্রতি প্যারাগুয়েতে আক্রমণ করেছে পঙ্গপাল। এতে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি করেছে। বেশ কয়েকদিন ধরে উত্তর-পূর্ব আর্জেন্টিনা জুড়ে ছড়িয়ে পড়েছে পঙ্গপাল। সেখানেও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পঙ্গপালের হাত থেকে জমির ফসল রক্ষা করতে পারেনি কৃষকরা।

আর্জেন্টিনার খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ সেনাসা জানিয়েছে, গতকাল এটি ব্রাজিলের সীমানা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ছিল। তবে কয়েকদিনের মধ্যে পঙ্গপাল উরুগুয়েতে আক্রমণ করবে।

এদিকে ব্রাজিলের কৃষি মন্ত্রণালয় বলছে, দেশটির দক্ষিণাঞ্চলের আবহাওয়া সম্পর্কিত তথ্য দেখে মনে হচ্ছে, পঙ্গপালের ব্রাজিলে প্রবেশের সম্ভাবনা কম।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

ব্রাজিলে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই আরেক আতঙ্ক পঙ্গপাল

প্রকাশের সময় : ০৮:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০