
বরিশাল বূরো:/=
বরিশাল জেলার আগৈলঝাড়ায় সন্তানকে করোনামুক্ত রাখতে শিকলে বেঁধে রেখেছেন এক মা। উপজেলার রাংতা গ্রামে এ ঘটনা ঘটে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।
শিকলে বেধে রাখা ছেলের নাম গোলাম রাব্বানী (৮)। তার পিতা রশিদ হাওলাদার।
রাব্বানীর বাবা রশিদ হাওলাদার বলেন, ও করোনার মধ্যেও বাইরে ঘোরাঘুরি করে। সে নিষেধ অমান্য করে বৃহস্পতিবার সারা দিন গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তাই করোনা থেকে রক্ষা করতে তার মা তাকে দোকানে বসিয়ে শিকলে বেঁধে বেচাকেনা করতে বলেছে।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, করোনার জন্য যেকোনও বাবা-মা সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে। তবে শিশু অধিকার আইন ২০১৩ ধারামতে কোনও শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ। ঘটনাটি দুঃখজনক।
নিজস্ব সংবাদদাতা 







































