বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় দেশে একদিনে ৪ হাজার ১৪ জন আক্রান্ত, মৃত্যু- ৪৫

ঢাকা ব্যুরো:/=

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৮৩জনে।

এর আগে রবিবার জানানো হয়েছিল, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩ জন ও শনাক্ত হয়েছে ৩ হাজার ৮০৯ জন। এ হিসেবে সোমবার মৃত্যু বেড়েছে ২ জন এবং শনাক্ত বেড়েছে ২০৫ জন।

সোমবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

করোনায় দেশে একদিনে ৪ হাজার ১৪ জন আক্রান্ত, মৃত্যু- ৪৫

প্রকাশের সময় : ০৩:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০