
মাহবুবুল আলম টুটুল:/=
বেসরকারি টেলিভিশন আরটিভি’র আমেরিকা প্রতিনিধি কামরুজ্জামান হেলালের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হচ্ছে, মাদারিপুর জেলার কালকিনি উপজেলার নতুনচর দৌলৎখান এলাকার ডাকাত দলের সর্দার কুখ্যাত ডাকাত খবির সরদার (৫০) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের জনি শেখ (৩১)।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৭শে জুন গভীর রাতে জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে আমেরিকা মিশিগান প্রবাসী সাংবাদিক কামরুজ্জামান হেলালের বাড়িতে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮’শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরদিন এ ঘটনায় হেলালের বড়ভাই হামিদুজ্জামান টিটু বাদি হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় সহকারি পুলিশ সুপার আবু রাসেলের নেতৃত্বে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, ওসি (অপারেশন) মোল্লা সেলিম ও জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার গভীর রাতে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রাম থেকে ডাকাত দলের সর্দার খবির সর্দার ও মহেশপুর বাথানগাছি শশুর বাড়ি থেকে ডাকাত সদস্য জনি শেখকে গ্রেফতার করে।
নিজস্ব সংবাদদাতা 







































