রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে: আইজিপি ড. বেনজীর আহমেদ

নুরুজ্জামান লিটন:/=

চলমান করোনাকালে গত তিন মাসে পুলিশ বদলে গিয়েছে। পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত বিশেষ অপরাধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ উদ্যোগের কথা জানান।

আইজিপি বলেন, এরইম‌ধ্যে গতানুগ‌তিক ধারা পা‌ল্টে বদলিতে আনা হ‌য়ে‌ছে নতুনত্ব। আই‌জি‌পি মনে করেন, অধিকাংশ পুলিশ অফিসার এবং সদস্য সন্তানদের লেখাপড়ার সুবিধার কথা বিবেচনা করে ঢাকার বাইরে যেতে চান না।’ এ সংকট নিরসনের লক্ষ্যে ঢাকার বাইরে বিভাগীয় শহরে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগের কথাও জানান আইজিপি।

এছাড়া বিভাগীয় পর্যা‌য়ে পু‌লি‌শের চাক‌রি‌কে আকর্ষণীয় কর‌তে বিভাগীয় শহরগু‌লো‌তে পু‌লিশ সদস্য‌দের জন্য মানসম্মত চি‌কিৎসা সু‌বিধা নি‌শ্চিত করারও প্রত্যয় ব্যক্ত ক‌রেন তি‌নি।

এ সময় করোনাকালে পুলিশের কাজের প্রসংশা করে আইজিপি বলেন,‘চলমান করোনাকালে গত তিন মাসে পুলিশ বদলে গিয়েছে। পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। জনগণের অকুণ্ঠ সমর্থন ও বিশ্বাস অর্জন করেছে।’

তিনি বলেন, ‘করোনায় পুলিশ জনগণের পাশে গিয়ে যেভাবে সেবা দিয়েছে এর বেশিরভাগই পুলিশের কাজ ছিল না। এজন্য পুলিশকে বলাও হয়নি, নির্দেশও দেয়া হয়নি। কিন্তু পুলিশ এ কাজটি করেছে একান্তই নিজের দায়িত্ববোধ থেকে। স্বাধীনতা যুদ্ধের পর পুলিশ এত সম্মান, এত মর্যাদা আর কখনো পায়নি। গত তিন মাসে তা পেয়েছে। এখন জনগণ পুলিশের পক্ষে কথা বলছে, পুলিশের জন্য লিখছে, যারা কথায় কথায় পুলিশের সমালোচনা করতেন, তারাও আজ পুলিশের পক্ষে হৃদয় উজাড় করে বলছেন, পুলিশকে সমর্থন করেছেন। যে সম্মান মর্যাদা আমরা গত তিন মাসে পেয়েছি তা টাকা দিয়ে কেনা যায় না, মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের সঙ্গে থাকতে হয়, তাদের কাছে যেতে হয়। মানুষকে ভালোবাসতে হয়।’

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির সব থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ভিনিসিউসের নৈপুণ্যে শীর্ষে রিয়াল

পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে: আইজিপি ড. বেনজীর আহমেদ

প্রকাশের সময় : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০