
নুরুজ্জামান লিটন:/=
বৈশ্বিক মহামারি এখন ভাইরাস মহাসঙ্কট, অন্যদিকে দেশজুড়ে চলা বর্ণবিরোধী বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের দিন এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের সমীক্ষা সংস্থা গ্যালপ এর একটি নতুন জরিপে দেখা গেছে যে ৩৮ শতাংশ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ সমর্থন করছেন। অপরদিকে প্রাক্তন ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ সমর্থন করছেন ৪৯ শতাংশ আমেরিকান।
জরিপে ডোনাল্ড ট্রাম্প মিসিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন এই তিন অঙ্গরাজ্যে জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন। এই রাজ্যগুলোতে ২০১৬ সালের জরিপে হিলারি ক্লিনটনের চেয়েও বেশি ব্যবধানে বাইডেন এগিয়ে রয়েছেন। সুত্র: ভয়েস অব আমেরিকা
নিজস্ব সংবাদদাতা 




























