বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাক-জিপের সংঘর্ষ, যশোরের উপজেলা চেয়ারম্যান কাজলসহ নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি #

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংষর্ঘ হয়। এতে জিপে থাকা চার জনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দু’জন।

তিনি আরো জানান, নিহতদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল এবং তার ম্যানেজার রয়েছেন।

যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ জানিয়েছেন, গাড়িটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজলসহ চারজন ছিলেন। দুর্ঘটনার পর তার মোবাইল ফোনটিও পাওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বেনাপোল পৌরবাসী যুবদল নেতা মোস্তাফিজ্জোহা সেলিমকে মেয়র প্রার্থী দেখতে চান

ট্রাক-জিপের সংঘর্ষ, যশোরের উপজেলা চেয়ারম্যান কাজলসহ নিহত ৪

প্রকাশের সময় : ০৯:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০