সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু

ইমরান হোসেন আশা #

দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৬৩৪ জনে পৌঁছেছে।

একই সময়ে নতুন রোগী সনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি।

তাছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু

করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০