শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ৬৮০ বাংলাদেশি কারাগারমুক্ত : দেশে ফিরে আসছে

মিলন হোসেন #

অবশেষে মুক্তবাতাসে ফিরতে চলছেন ৬৮০ বাংলাদেশি। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দি প্রায় ৬৮০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য কারা দফতর।

সাজার মেয়াদ শেষ হওয়ায় এসব বন্দি মুক্তি পেয়েছেন অনেক আগেই। তবে করোনা আর লকডাউনের কারণে তাদের এতদিন জেলেই বন্দি রাখা হয়েছিল। ফলে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্য কারা দফতর তাদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগারে প্রায় ৬৮০ জনের মতো বাংলাদেশি বন্দি আছেন। মুক্ত বন্দিদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায়, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে স্বরাষ্ট্র দফতরকে অনুরোধ করেছে কারা দফতর।

দমদম, বহরমপুর, মালদহ, কৃষ্ণনগর, বালুরঘাট, জলপাইগুড়ি বনগাঁ, বসিরহাটের মতো সংশোধনাগারে বাংলাদেশি বন্দিরা বেশি থাকেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ভারতে ৬৮০ বাংলাদেশি কারাগারমুক্ত : দেশে ফিরে আসছে

প্রকাশের সময় : ০৭:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০