
সাজ্জাদুল ইসলাম সৌরভ #
বাংলাদেশের ডাবিং শিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ‘প্ল্যাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং’ দেশের বিনোদন পিপাসু দর্শকদের জন্য বিদেশি চলচ্চিত্র ও সিরিয়াল বাংলায় ডাবিংয়ের ধারাবাহিকতায় এবার যুক্ত করেছে বিশ্বনন্দিত ও জনপ্রিয় ইরানি সিরিয়াল ‘শেহেরজাদ ফরহাদ ’ ।
১৩ সেপ্টেম্বর, রবিবার রাত ৮.৩০টায় এসএ টিভির পর্দায় শুরু হতে যাচ্ছে বাংলায় ডাবিং করা জনপ্রিয় এই ইরানি ধারাবাহিকটি। প্রতি রবি থেকে বৃহস্পতিবার, রাত ৮.৩০টায় সিরিয়ালটি দর্শকরা উপভোগ করতে পারবেন। রাত ১১.০০টায় পুনঃপ্রচার হবে ‘শেহেরজাদ ফরহাদ’।
প্ল্যাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং, এর আগেও বাংলায় ডাবিংকৃত বেশ কয়েকটি বিদেশি ধারাবাহিক যেমন- ‘জান্নাত’, ‘কারবালা কাহিনি, ‘বিবি মরিয়ম ও ঈসা নবী’, এবং স্বল্পদৈর্ঘ্য ধারাবাহিক ‘মাজার-ই-শরীফ’, ‘কিংডম অব সোলায়মান’, ‘অ্যা টেল অব লাভ’, ‘অ্যা কিউব অব সুগার’ -সহ ২৫টির বেশি সৃজনশীল কাজ বাংলাদেশের দর্শকদের উপহার দিয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































