শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫৩৪ কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্পের অনুমোদন দিয়েছেন একনেক

রোকনুজ্জামান রিপন #

২০২০-২১ অর্থবছরের অষ্টম একনেক সভায় মোট ৫৩৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নতুন ১টি ও পুরান ৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে বৈঠক শুরু হয়।বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অনুমোদিত প্রকল্পগুলো হলো – ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরবান রেজিলিয়েন্স প্রকল্প যার ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকার বহন করবে ১৩ কোটি ৩৫ লাখ আর ঋণ থেকে নেয়া হবে ৯৩ কোটি ৪০ লাখ টাকা। এটি ১ম সংশোধিত প্রকল্প।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প যার ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি ১২ লাখ টাকা। পুরোটাই সরকার বহন করবে। এটিও সংশোধিত প্রকল্প। বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়। এটিও ১ম সংশোধিত প্রকল্প।

২০২ কোটি ৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রকল্পটি বাস্তবায়িত হবে। এই প্রকল্পের ব্যয়ও সরকার বহন করবে। এটি নতুন প্রকল্প।

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ প্রকল্প যার ব্যয় ধরা হয়েছে ৭৮ কোটি ৪৩ লাখ টাকা। পুরোটাই সরকারি অর্থায়নে এটি বাস্তবায়ন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এটি ২য় সংশোধিত প্রকল্প।’

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হবে: ইরান

৫৩৪ কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্পের অনুমোদন দিয়েছেন একনেক

প্রকাশের সময় : ০৭:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০