মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রান্তিক জনগোষ্ঠীতে চিকিৎসা সেবায় ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’: কাদের

নজরুল ইসলাম #

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে অনলাইন আলোচনা সভায় মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে এই আলোচনায় অংশগ্রহণ করে এ কথা।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায়। অ্যাপটির মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।’

তিনি বলেন, ‘জয় বাংলা’ টেলিমেডিসিন অ্যাপ বাংলাদেশের চিকিৎসাখাতে একটি নতুন অধ্যায়। ‘জয় বাংলা’ টেলিমেডিসিন মোবাইল অ্যাপের মাধ্যমে রোগীরা ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারবে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করবে। এই অ্যাপে রোগীদের তথ্য সংরক্ষিত থাকবে। ফলে এই তথ্য পরবর্তীতে রোগ নিয়ন্ত্রনে গবেষণার কাজে ব্যাবহার করা যাবে।

সেতুমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ ঘোষনা করে, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি কাজে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হবে। একটি উন্নত সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠী, রাপান্তরিত উৎপাদনব্যবস্থা, নতুন অর্থনীতি সব মিলিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের স্বপ্নই দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্ন ২০২১ সালের আগেই বাস্তবে রুপান্তরিত হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

প্রান্তিক জনগোষ্ঠীতে চিকিৎসা সেবায় ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’: কাদের

প্রকাশের সময় : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০