বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাইক্রো ও ২টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৪: আহত ২০ জন

মাগুরা প্রতিনিধি #

মাগুরায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে সদর উপজেলায় চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, ‘আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- যশোরের রূপদিয়া গ্রামের বাসিন্দা ও চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন মিয়া (৪০) এবং বাসের যাত্রী নরসিংদীর দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জয়নাল আবেদিন আরো বলেন, যশোর থেকে চাকলাদার পরিবহনের একটি বাস ও একটি মাইক্রোবাস মাগুরার দিকে যাচ্ছিল। আর সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসছিল। মঘিরঢাল এলাকায় এই তিনটি পরিবহনের মধ্যে সংঘর্ষ হলে চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশের উল্টে পানিতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে চাকলাদার পরিবহনের বাস থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছেন বলে জানান ওসি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

দুই সচিবের দফতর বদল

মাইক্রো ও ২টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৪: আহত ২০ জন

প্রকাশের সময় : ০৬:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০