বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন

নজরুল ইসলাম #

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে থাকা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেলের ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক মঙ্গলবার রাতে জানান, অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি আইসিইউতে আছেন। উনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

একইরকম তথ্য দিয়েছে অ্যাটর্নি জেনারেলের পারিবারিক সূত্র।তারা জানিয়েছেন, মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। গত ২১ সেপ্টেম্বর সকাল থেকে ফুসফুস ঠিকমতো কাজ করছে না।

এর আগের দিন (২০ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, ‘নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে’।গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ওই দিনই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর ভোরে হার্টঅ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্ঞান স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু হৃৎযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বেনাপোল হাইস্কুলের শীক্ষার্থীদের খেলার মাঠকে ঈদগাহ করার চক্রান্ত রুখে দিবে জনতা

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন

প্রকাশের সময় : ০৬:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০