শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে দিন দিন বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

 মতিয়ার রহমান #

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত আমাদের পরিক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশে ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

ঢাকার দোহার উপজেলায় শাইনপুকুর গ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবনে রীভা গাঙ্গুলী দাশ এ সৌজন্য সাক্ষাত করেন।

বেলা ১১টায় অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের আগে ভারতের বিদায়ী হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান বীর প্রতীকের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার দোহারের মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আশ্রমের আঙ্গিনায় মন্ত্রী, সিনিয়র সচিব এবং ভারতীয় হাইকমিশনার বৃক্ষ রোপণ করেন।

সৌজন্য সাক্ষাৎ এবং গান্ধী আশ্রম পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. বেনজির আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের কর্মকর্তা এবং স্থানীয় গণ‍্যমান্য ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

চট্টগ্রামের উন্নয়নে আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয়

ভারতের সঙ্গে দিন দিন বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০