বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনার দাম ভরিতে আড়াই হাজার টাকা কমেছে

নুরুজ্জামান লিটন #

ভরিতে সোনার দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের সোনার ভরির দাম কমে ৭৪ হাজার আট টাকায় দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ  থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক ২৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রূপার অলঙ্কারের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২৪ সেপ্টেম্বর থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ভরি ৬২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।’

তবে রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ সেপ্টেম্বর দুপুরে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ১৯০২.২৭ ডলারে; যা আগের দিনের তুলনায় ১০.৪৯ ডলার কম। ২১ সেপ্টেম্বর সোনার আন্তর্জাতিক বাজারে লেনদেন শেষ হয়েছিল ১৯১২.৭৬ ডলারে। এদিন, বেশ বড় পতনের মুখে পড়েছিল সোনার দাম। একদিনেই প্রতি আউন্সে ৩৭.২৪ ডলার দাম কমেছিল সোনার দাম। অর্থাৎ দেড় দিনেই ৪৭ ডলার কমেছে প্রতি আউন্স সোনার দাম।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

দুই সচিবের দফতর বদল

সোনার দাম ভরিতে আড়াই হাজার টাকা কমেছে

প্রকাশের সময় : ০৬:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০