বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইংরেজিতে নয়, বাংলায় তৈরি করতে হবে প্রকল্পের ডকুমেন্ট, নির্দেশ প্রধানমন্ত্রীর

রোকনুজ্জামান রিপন#

প্রধানমন্ত্রী শেখ হাসিনো নির্দেশ দিয়েছেন, এখন থেকে সরকারের নেয়া সব উন্নয়ন প্রকল্পের ডকুমেন্ট ইংরেজিতে নয়, বাংলায় তৈরি করতে হবে। যাতে সাধারণ মানুষ সহজেই উন্নয়ন প্রকল্পের সবকিছু বুঝতে পারে। একইসঙ্গে ডিজিটাল ভূমি জোনিংয়ের সময় সবতথ্য বাংলায় নেয়ার নির্দেশনাও দেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একনেকের বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প এলাকায় শিল্পকারখানা স্থাপনের নির্দেশ দিয়েছেন। কৃষি জমি ও বসতবাড়িতে কোনও শিল্প কারথানা না করারও পরামর্শ দিয়েছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যবসা করতে চান বা শিল্প করতে চান, তাহলে শিল্প এলাকায় যান। বাড়ির পাশের ধানের জমি নষ্ট করে শিল্প স্থাপন করবেন কেন? আমরা উৎসাহ দেবো, আপনারা শিল্প এলাকায় এসে শিল্পকারখানা স্থাপন করেন। সেখানে আপনারা অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। গ্যাস, রাস্তা, ব্যাংক সব পাবেন।

বেঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, নৌ-পথের বর্জ্য অপসারণে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। কৃষিজমি রক্ষা করতে হবে। যেখানে সেখানে শিল্পস্থাপন করা যাবে না। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন করতে হবে— যেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ রাস্তাসহ সবধরনের সুবিধা রয়েছে। পাশাপাশি নদীর পাড় দখলমুক্ত করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নদীর পাড় অবৈধ দখলমুক্ত করতে হবে। অন্যদিকে কচুরিপানা মুক্ত করে নদী ড্রেজিং করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

চরভদ্রাসন উপজেলা সদর বাজার ময়লার ভাগাড়ে পরিণত

ইংরেজিতে নয়, বাংলায় তৈরি করতে হবে প্রকল্পের ডকুমেন্ট, নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০