শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকে আইএসের হামলায় ১১ যোদ্ধা নিহত

আব্দুল লতিফ ## ইরাকে আইএসের হামলায় অন্তত ১১ জন যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। সালাদিন প্রদেশের তিকরিতের পূর্বদিকে এ হামলা চালানো হয়।

শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বাহিনী হাশেদ আল-শাবি।

এ হামলায় হালকা অস্ত্র ব্যবহার করেছে আইএস সদস্যরা। ওই অঞ্চলে অন্ধকারাচ্ছন্ন সময়ে অতর্কিতভাবে হামলা চালায় তারা। কিন্তু এ হামলার দায়ভার এখনো স্বীকার করে নেয়নি আইএস।

হাশেদের ইউনিট কর্মকর্তা আবু আলী আল-মালিকী জানিয়েছেন, হাশেদ বিগ্রেড-২২ এর উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে আইএস। এতে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে বিগ্রেড কমান্ডার রয়েছে। হামলার পর সেখানে সৈন্য পাঠানো হয়।

২০১৭ সাল থেকে ইরাক দাবি করছে তারা আইএসকে পরাজিত করেছে। তারপরও দেশটির বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই জিহাদি গ্রুপ। দেশটির পাহাড়ি ও মরুভূমি এলাকার কথা উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে। ২০১৪ সাল থেকে আইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য স্থানীয় বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোয়ালিশন বাহিনী।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ইরাকে আইএসের হামলায় ১১ যোদ্ধা নিহত

প্রকাশের সময় : ১২:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১