শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২ সপ্তাহ পর চীনের স্বর্ণখনি থেকে ১১ শ্রমিককে জীবিত উদ্ধার

সাজেদুর রহমান,বিশেষ প্রতিনিধি ## চীনের একটি স্বর্ণখনিতে দুই সপ্তাহ আগে বিস্ফোরণের ফলে আটকে পড়া ১১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গত ১৪ দিন ধরে খনির কয়েকশ মিটার নীচে আটকে ছিলেন তারা।

রোববার প্রথম শ্রমিককে বের করে আনার সময় উদ্ধারকারীদের উল্লাস করতে দেখা গেছে। টিভি ফুটেজে দেখা যায়, আলো থেকে রক্ষায় ওই শ্রমিকের চোখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

গত ১০ জানুয়ারি শানদং প্রদেশের হুশান স্বর্ণখনিতে বিস্ফোরণের পর এটির প্রবেশ টানেল ভেঙে পড়ে। সে সময় মোট ২২ জন শ্রমিক ভূগর্ভে আটকে পড়েন। এখনো খনির ভেতরে আটকে পড়া ৯ থেকে ১০ জন শ্রমিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা জীবিত আছেন কিনা সে বিষয়টিও অনিশ্চিত।

রোববার সকালে প্রথম শ্রমিককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত দুর্বল’ বলে জানানো হয়েছে। এর প্রায় এক ঘণ্টা পর খনির অন্য একটি অংশ থেকে আরও ১০ শ্রমিককে উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

২ সপ্তাহ পর চীনের স্বর্ণখনি থেকে ১১ শ্রমিককে জীবিত উদ্ধার

প্রকাশের সময় : ১২:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১