শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ‘ফের সংঘর্ষ’

ইমরান হোসেন আশা ## বিতর্কিত হিমালয় সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের সেনারা আহত হয়েছে। সামরিক সূত্রের বরাতে সোমবার বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

সূত্র জানিয়েছে, সিকিম রাজ্যের নাকুলায় গত সপ্তাহের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতীয় সামরিক কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমের খবর বলছে, একটি চীনা টহল দল ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয়েছে।

নাকু লা’র সঙ্গে চীনের তীব্বত অঞ্চলের সংযোগ রয়েছে। চীনের একদল সেনা সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় বাহিনীর বাধায় শেষ পর্যন্ত পিছু হটে তারা। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ‘ফের সংঘর্ষ’

প্রকাশের সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১