
স্টাফ রিপোর্টার ## রমরমিয়ে চলছিল পর্ন র্যাকেড। উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও শ্যুট করে চালানো হচ্ছিল পর্ন ওয়েবসাইট। এমন অভিযোগে গ্রেপ্তার করা হল প্রযোজক একতা কাপুরের ‘গন্দি বাত’ টিভি সিরিয়ালের অভিনেত্রী গহনা বশিষ্ঠকে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, এই অভিনেত্রী যে পর্ন ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে ৮৭টি অশ্লীল ভিডিও আপলোড করা হয়েছে। যে গ্রাহকরা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন, তাদের দুই হাজার টাকা করে দিতে হতো।
অবশেষে রবিবার মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করল গহনা বশিষ্ঠকে। জানা গেছে, রবিবারই ওই অভিনেত্রীকে আদালতে পেশ করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 












































