বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

যশোর ব্যুরোঃ
যশোরের নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা করেন৷ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে নতুন ভবনের ২য় তলায় কন্ফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
পুলিশ সুপার বলেন যশোরে যাতে সকল ধর্মের, বর্ণের ও গোত্রের মানুষ নিরাপদে বসবাস করতে পারে তার জন্য তিনি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করবেন।
পুলিশে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও ইমেজ বৃদ্ধির লক্ষ্যে,পুলিশকে দুর্নীতি ও মাদক মুক্ত করার পাশাপাশি পুলিশ যাতে নির্যাতন ও নিপীড়নমূলক ব্যবহার পরিহার করে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করে এবং সত্যিকার অর্থেই অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে তিনি সেই লক্ষ্যে যশোর জেলা পুলিশকে পরিচালিত করবেন বলে তিনি জানান। তিনি বলেন যে, সংস্কৃতি কর্মীরা হচ্ছেন ইতিবাচক মানসিকতা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তবুদ্ধি ও প্রাগ্রসর চিন্তা-এর ধারক।
তিনি তাঁদেরকে সাথে নিয়ে অংশীদারীত্বের ভিত্তিতে অবাধ সংস্কৃতি চর্চা বিকাশের মাধ্যমে সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করবেন। তিনি যশোরকে নিরাপদ রাখার লক্ষ্যে পারস্পরিক সম্মান বজায় পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার সাথে আইননানুগ ব্যবস্থা গ্রহন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশের সময় : ০৭:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১