সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সানি লিওনের শুটিংয়ে গুণ্ডাদের তাণ্ডব, ৪৪ লাখ টাকা দাবি

স্টাফ রিপোর্টার ## সম্প্রতি আর্থিক প্রতারণার অভিযোগে আইনি বিপাকে পড়েন সানি লিওন। ভারতের কেরালার হাইকোর্ট বলিউড অভিনেত্রীর গ্রেফতারে স্থগিতাদেশ দিলেও এখনও পুরোপুরি আইনি জট কাটিয়ে উঠতে পারেননি সানি। আর এর মাঝেই বলিউডের এই ডিভার শুটিং সেটে এসে ৩৮ লাখ রুপি বা প্রায় ৪৪ লাখ টাকা দেওয়ার দাবিতে তাণ্ডব শুরু করল গুণ্ডাদের দল।
১২ ফেব্রুয়ারি ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন জানানো হয়, ঘটনার অবস্থা যখন বেগতিক ঠিক সেই সময় সানি লিওন কোনোভাবে নিরাপদ জায়গায় চলে যান। এ ঘটনায় সেদিন শুটিং পর্যন্ত বন্ধ রাখা হয়। পরবর্তীতে অন্য জায়গায় শুটিংয়ের জন্য অনুমতি নেয় পরিচালক।

তবে প্রতিবেদনে যাদের গুণ্ডা বলা হচ্ছে তারা হচ্ছেন খ্যাতনামা অ্যাকশন পরিচালক আব্বাস আলি মুঘলের দলবল। তারা সবাই ফাইটার অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, হঠাৎ করে শুটিং সেটে এসে পরিচালক বিক্রম ভাটের কাছে ৩৮ লাখ রুপি দাবি করেন তারা। এর আগে বিক্রম ভাটের সঙ্গে ৮টি প্রজেক্টে কাজ করেছিলেন আব্বাস আলি মুঘল। তারই পারিশ্রমিক হিসেবে এই টাকা দাবি করা।

এ বিষয়ে মুঘল জানিয়েছে, এমন পরিস্থিতিতে হতবাক হয়েছি। ঠিক তখন কি করা উচিত আমার- তা বুঝতে পারছিলাম না। তবে এ ধরনের হামলার জন্য মুঘলকে ইতোমধ্যে আইনি চিঠি পাঠিয়েছেন পরিচালক বিক্রম ভাট।

ঘটনা যাই হোক ফাইটার অ্যাসোসিয়েশনের লোকজন সমস্যা সমাধান করতে পেরেছে বলে জানান মুঘল।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

সানি লিওনের শুটিংয়ে গুণ্ডাদের তাণ্ডব, ৪৪ লাখ টাকা দাবি

প্রকাশের সময় : ০১:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১