সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গিনিতে ইবোলার আক্রমণ, ৩ জনের মৃত্যু

ইমরান হোসেন আশা ## ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আরও চারজন আক্রান্ত শনাক্ত হওয়ার পর পশ্চিম আফ্রিকার দেশটি ইবোলা মহামারি ঘোষণা করেছে।

লাইবেরিয়ান সীমান্তের কাছে গৌকে একটি শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পর আক্রান্ত সাতজনের ডায়রিয়া, বমি ও রক্তক্ষরণ শুরু হয়। আক্রান্তদের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক ‍বিবৃতিতে জানিয়েছে, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে গিনি সরকার ইবোলা মহামারি ঘোষণা করছে।

স্বাস্থ্যমন্ত্রী রেমি লামাহ বলেছেন, স্বাস্থ্য কর্মকর্তারা মৃত্যুর বিষয়ে ‘সত্যই উদ্বিগ্ন’।

২০১৬ সালের পর এই প্রথম দেশটিতে ইবোলা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটল। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারিতে ১১ হাজারের বেশি মানুষ মারা যায়। এ ভাইরাসের উদ্ভব হয়েছিল গিনি থেকে। এই ভাইরাস গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিয়নসহ কয়েকটি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে।

গিনির রাষ্ট্রীয় স্বাস্থ্য সংস্থা এএনএসএস জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের পরিস্থিতি নিশ্চিত করতে দ্বিতীয় দফায় আরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শনাক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আলাদা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলির সঙ্গে ইবোলা ভ্যাকসিন পেতে যোগাযোগ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতশিহিদো মোয়েতি বলেছেন, গিনিতে ইবোলার সম্ভাব্য ছড়িয়ে পড়া ঠেকাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

গিনিতে ইবোলার আক্রমণ, ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:২৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১