
ইমরান হোসেন আশা ## বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪২ হাজার ১৫১ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭৭৭ জনের।
করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২২ হাজার ১১১ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ২৮ হাজার ৩৫৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৩৮ জন
করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ১০৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪৯ জন।
আরও পড়ুন>>> করোনায় চাকরিহীন, অর্থ অভাবে নগ্ন ছবি বিক্রি!
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ২১ হাজার ৯৮১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৪০ হাজার ৯৮৩ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ৪০ লাখ ৯৯ হাজার ৩২৩ জন। মৃত্যু হয়েছে ৮০ হাজার ৯৭৯ জনের। পঞ্চম স্থানে ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৫৮ হাজার ৪৬৮ এবং মৃতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন।
নিজস্ব সংবাদদাতা 





































