তানজীর মহসিন অংকন ## করোনাভাইরাসে আমেরিকার মোট মৃত্যু ৫ লক্ষ ছাড়িয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এই মাইলফলককে ‘ভয়াবহ’ এবং ‘হৃদয়বিদারক’ বললেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘জাতি হিসাবে আমরা এই নিষ্ঠুর ভাগ্যকে মেনে নিতে পারি না। অতিমারির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছি আমরা। তাই দুঃখে অসাড় হওয়াকে রুখে দিতে হবে’।
করোনা ভাইরাসে বিপুল সংখ্যক মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালানো হয় হোয়াইট হাউসে। বাইডেনের এই বক্তব্যের পরই পর প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং সেখানে উপস্থিত অন্যান্য কর্তাব্যক্তিরা নীরবতাও পালন করেন। শোকপালনে আগামী পাঁচদিন আমেরিকার বিভিন্ন সরকারি প্ররতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন বাইডেন।
নিজস্ব সংবাদদাতা 








































