মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২

হাসানুল বান্না নয়ন ## ইকুয়েডরে পৃথক তিনটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ডজনখানেক মানুষ আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

গুয়াইয়াকিল, কুয়েনকা এবং লাতাকুনগা কারাগারে বন্দি থাকা প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুক এবং ছুরি হামলায় বন্দিরা নিহত হয়েছেন। ইকুয়েডরের কারা সংস্থার পরিচালক এডমুনডো মনকায়ো বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব নিয়ে বন্দি শিবিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি আরো জানিয়েছেন, অতিরিক্ত ৮০০ পুলিশ কর্মকর্তার সহায়তায় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং বন্দি শিবির এখন আগের অবস্থায় ফিরে গেছে।

আরও পড়ুন>>> সেনা সরিয়ে নিল ভারত-চীন বিতর্কিত প্যাংগং লেক থেকে

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সবগুলো কারাগারে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং কর্তৃপক্ষ এগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। সোমবার রাত থেকেই মূলত দাঙ্গা পরিস্থিতি শুরু হয়। মঙ্গবার পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায়। প্রথমে বন্দিরা কারাগারের নিরাপত্তারক্ষীদের জিম্মি করে। এরপরেই সংঘর্ষ শুরু হয়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২

প্রকাশের সময় : ১২:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১