সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান পরমাণু সমঝোতার আলোচনায় বসবে না

আব্দুল লতিফ ## পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপের অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের সাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

এর আগে দুজন পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায় মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান পরমাণু সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে বাকি পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউজ ইরানের এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে ইরানকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল পরমাণু সমঝোতার তিন ইউরোপীয় শরিক ফ্রান্স, জার্মানী ও ব্রিটেন। সেক্ষেত্রে ট্রাম্পের আমলে যে কূটনৈতিক অচলাবস্থার তৈরি হয়েছিল, তা সমাধান হতে পারে বলে এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে আপাতত সেই প্রক্রিয়া থেমে গেলো।

আরও পড়ুন>>>মালয়েশিয়ায় নির্বাচন দেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর!

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জো বাইডেন ক্ষমতায় আসার পর মার্কিন প্রশাসনের নীতিতে কোনও পরিবর্তন আসেনি। বাইডেন প্রশাসন সাবেক ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ ব্যর্থ নীতি অনুসরণ করে যাচ্ছে। এমনকি পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে নিজের করণীয় ঠিক করেনি তারা।

উল্লেখ্য, পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য ইরানকেও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরতে হবে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান বলছে, নতুন করে আলোচনার কিছু নেই, বরং যুক্তরাষ্ট্রকে আগে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

ইরান পরমাণু সমঝোতার আলোচনায় বসবে না

প্রকাশের সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১