সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে

রায়হান সোবহান ## মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালানোয় নেইপিদোকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। নিন্দা জানাচ্ছে ব্রিটেন, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ। এ অবস্থায় দেশটিতে বিক্ষোভ এখনও চলছে। আর প্রথমবারের মতো ভিডিও সংযোগের মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন অং সান সু চি।

সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকী বলেন, আমরা বারেবারে সতর্ক করছি মিয়ানমার সেনাবাহিনীকে। তারা শান্তিপূর্ণ প্রতিবাদে হামলা করে আরো পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিক্ষোভকারীদের জীবন কেড়ে নেয়ার সাজা তাদের পেতে হবে। যুক্তরাষ্ট্র আরও কঠিন কি ব্যবস্থা নিতে পারে তা নিয়ে কাজ করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ মার্চেই মিয়ানমারের সংকট নিয়ে কথা হবে বলে জানিয়েছেন সংস্থাটিতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত। কিন্তু রাশিয়া ও চীন এক্ষেত্রে বড় বাধা বলে উল্লেখ করেন তিনি। মিয়ানমারের এ কার্যক্রমে নিন্দা জানিয়েছে ব্রিটেন, জার্মানিসহ আরও অন্যান্য দেশ।

আরও পড়ুন>>>বিচারের জন্য ভিডিও লিংকের মাধ্যমে আদালতে সূ চি

এ অবস্থায় ভিডিও সংযোগের মাধ্যমে আদালতে প্রথমবারের মতো হাজিরা দিয়েছেন অং সান সু চি। তার বিরুদ্ধে আরো দুটি অভিযোগ আনা হয়েছে। আর আগামী ১৫ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মামলার শুনানি। সার্বিক শুনানি শেষে অন্তত দুই বছরের জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় একমাস ধরে বাড়াবাড়ি করতে থাকা সামরিক সরকারকে সময়মতো উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে

প্রকাশের সময় : ১১:৩০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১